শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও সংস্কৃতি চর্চারও আহ্বান প্রধানমন্ত্রীর
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ শিক্ষার্থী ও ২৬ শিক্ষকের সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।
