ফের উত্তপ্ত সাভার-গাজীপুর: পুলিশের সঙ্গে সংঘর্ষ, টিয়ার শেলে ছত্রভঙ্গ
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে কয়েকদিনের শান্তির পর সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চল ফের উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে সাভারের হেমায়েতপুর এবং গাজীপুরের ভোগড়া এলাকায় পোশাকশ্রমিকরা মহাসড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ শুরু করেছেন।

