মধ্যপ্রাচ্যে পৌঁছাল মার্কিন রণতরী ‘ইউএসএস রুজভেল্ট’
ইরানের সঙ্গে নতুন করে সম্ভাব্য সংঘাতের চরম আশঙ্কার মধ্যেই মধ্যপ্রাচ্যের জলসীমায় এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্ট। সংবাদমাধ্যম এক্সিওস ও চ্যানেল-১২-এর সাংবাদিক বারাক রেভিদের বরাত দিয়ে মার্কিন কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।


