কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যুবকের মৃত্যু, ভস্মীভূত বেশ কয়েকটি ঘর
রাজধানীর বনানী এলাকার কড়াইল বস্তিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) ভোরে বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এই প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



