জন্মদিনে রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার দিলেন ফরিদুর রেজা সাগর
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। তাঁর কণ্ঠের সুরের জাদুতে মোহিত হয়েছেন অসংখ্য শ্রোতা। তাঁর কণ্ঠে গীত হয়েছে চলচ্চিত্রের কয়েক হাজার গান। এ ছাড়া দেশের গানসহ নানা ধরনের গানে তিনি সুরের ঝংকার তুলেছেন।


