রাজারবাগ পুলিশ লাইন্স গেটে ককটেল বিস্ফোরণ, ধোঁয়ায় আতঙ্ক
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে পুলিশ লাইন্সের ৩ নম্বর গেটের সামনে এই হামলার ঘটনা ঘটে।



