বান্দরবানের ঝরনায় গোসল করতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
বান্দরবানে ঝরনায় গোসল করতে গিয়ে নিখোঁজ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল-কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী তাহামিদুল কবির মিশকাতের (১৫) লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশের একটি ঝর্ণা থেকে পুলিশ ও স্থানীয়রা লাশ উদ্ধার করে।


