শেরপুর সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় মদ জব্দ
শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৮ নভেম্বর) রাতে শ্রীবরদী উপজেলার রাজাপাহাড় ও ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া এলাকায় মাদকবিরোধী পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় এসব মদ জব্দ করা হয়।


