ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যু
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছেলের অমানবিক নির্যাতনে মিনারা বেগম (৬৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলে কামরুল (৪০) ও তার স্ত্রী নিলুফা বেগমের (৩৫) বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ উঠেছে।


