প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ
দীর্ঘ প্রতীক্ষা, নানা প্রতিকূলতা ও পরীক্ষা-নিরীক্ষার ধাপ পেরিয়ে অবশেষে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ। পরীক্ষামূলকভাবে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে সাড়ে তিনশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে।



