নাহিদকে লন্ডনে নিরাপত্তা দিতে পারেনি ১১-দলীয় জোট: রাশেদ খান
লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে এ ঘটনায় জামায়াত ও এনসিপিকে দোষারোপ করে তিনি বলেছেন, গোপালগঞ্জের ঘটনার মতো এবারও কি তারা বিএনপি সরকারকে দায়ী করবে?

