লক্ষ্মীছড়ির দুর্গম পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সৌরচালিত পানির ট্যাংক স্থাপন
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার অত্যন্ত দুর্গম ও প্রান্তিক পাহাড়ি এলাকা বিনাজুড়িপাড়ায় দীর্ঘদিনের সুপেয় পানির তীব্র সংকট দূর হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগ এবং বার্মাছড়ি আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে সেখানে স্থাপন করা হয়েছে একটি আধুনিক সৌরশক্তি চালিত পানির পয়েন্ট (ট্যাংক)।
