শ্রমিকদের বিক্ষোভে চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনালে কার্যক্রম বন্ধ
চট্টগ্রাম বন্দরের প্রধান দুটি টার্মিনালে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা৷ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় গ্র্যাচুইটিসহ বিভিন্ন আর্থিক সুবিধা পরিশোধের দাবিতে টার্মিনাল দুটির কার্যক্রম বন্ধ করে দেন তারা।


