নাটোরে জয় বাংলা স্লোগান দিয়ে গুলিবর্ষণের ঘটনায় আটক ১
নাটোরের দত্তপাড়া বাজারে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. হানিফ ভূঁইয়া (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।


