রাজবাড়ীতে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ডাকাতি
রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় গরুবাহী ট্রাকের পথরোধ করে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে ১১টি গরু নিয়ে গেছে ডাকত দলের সদস্যরা। সোমবার (১৬ নভেম্বর) ভোররাত আনুমানিক সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।



