গাজীপুরে সেই যুবদল নেতার বিরুদ্ধে এবার আদালতে ধর্ষণ মামলা: তদন্তে পিবিআই
গাজীপুরের শ্রীপুর পৌর যুবদলের সদস্যসচিব ও জেলা যুবদলের সদস্য মো. আবু তাহের প্রধানের বিরুদ্ধে ধর্ষণ, বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপন, নগদ টাকা ও স্বর্ণালংকার আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে মামলা করেছেন এক নারী।



