এনআইডি সংশোধনের নামে প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান নির্বাচন কমিশনের
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। নির্বাচন কমিশনের কর্মকর্তা পরিচয়ে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে তারা।


