কোরআন প্রতিযোগিতায় ৮৫ প্রতিযোগীকে টেক্কা দিয়ে সাফল্যের শীর্ষে দীঘিনালার সাদমান
পবিত্র কোরআনের সুমধুর তিলাওয়াত আর নাড়া দেওয়া সুরে মুখরিত হয়েছিল খাগড়াছড়ি সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। শনিবার (১৪ নভেম্বর) মাশকুল কুরআন ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬’-এ অংশ নিয়েছিলেন জেলার প্রত্যন্ত অঞ্চলের তুখোড় সব হাফেজ ও ক্বারী।


