শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বডি স্প্রে জব্দ
শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বডি স্প্রে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৫ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হারিয়াকোনা এলাকায় অভিযান চালান ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) র্কণজোড়া ক্যাম্পের সদস্যরা।

