গৌরীপুরের মিনি গার্মেন্টস শিল্প: পুঁজি সংকটে ধুঁকছে ঐতিহ্যবাহী দর্জি শিল্প
সেলাই মেশিনের শব্দে মুখর ছোট ছোট কারখানা। কেউ কাপড় কাটছেন, কেউ সেলাই করছেন, আবার কেউ তৈরি পোশাকে দিচ্ছেন শেষ হাতের ছোঁয়া। এভাবেই দিনের পর দিন চলছে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের নতুন বাজারের মিনি গার্মেন্টস শিল্প।

