ইনানীর মাটির নিচে কত গ্যাস, আগুন নিয়ন্ত্রণে মাঠে বাপেক্স
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ থেকে বের হওয়া প্রাকৃতিক গ্যাসের আগুন ১৮ দিন ধরে জ্বলছে। দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে গ্যাস নির্গমনের পর এবার আগুন নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।



