সলঙ্গায় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের মতবিনিময় ও আলোচনা সভা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সলঙ্গা ইউনিয়নে ২ নং ওয়ার্ড নাইমুরি বাজার মাঠ চত্বরে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

