ঢাবিতে ককটেল বিস্ফোরণের আতঙ্কে ক্যাম্পাস ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্কে ৮ চীনা শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়েছেন। জানা গেছে, চীনের গুয়াংডং ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ থেকে এক্সচেঞ্জ প্রোগ্রামে বাংলা ভাষার উপর শর্ট কোর্সে ঢাবি এসেছিলেন ওই শিক্ষার্থীরা।


