বুড়িচংয়ে হ্যাপি পিপল অর্গানাইজেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
কুমিল্লার বুড়িচংয়ে গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সামাজিক সংগঠন ‘হ্যাপি পিপল অর্গানাইজেশন’। বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার রাজাপুর বড় বাড়ি বাইতুল মামুর জামে মসজিদ মাঠে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


