এবার খিলগাঁও থানার গেটের সামনে ককটেল বিস্ফোরণ
এবার রাজধানীর খিলগাঁও থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন।

