আদালত চত্বরে দুই আইনজীবীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
কক্সবাজার আদালত চত্বরে দুই আইনজীবীকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগী আইনজীবীদের দাবি, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তাদের ওপর হামলা চালানো হয়।


