দেশের ৮ জেলায় ঝড়ের আশঙ্কা
কার্তিকের বিদায়লগ্নেও দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সেই সঙ্গে ৩৩ ডিগ্রিতে বিরাজ করছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এই অবস্থায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালের মধ্যেই দেশের ৮ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।


