সরিষাবাড়ীতে পৃথক মামলায় যুবলীগ-ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
জামালপুরের সরিষাবাড়ীতে রাজনৈতিক সহিংসতা, বিএনপির কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট এবং সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা পৃথক পৃথক মামলায় গত ৪৮ ঘণ্টায় যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

