ব্রাজিল-উরুগুয়ের কাছে ২৪ কোটি রুপি দেনা, বিপাকে ভারতীয় ফুটবল ফেডারেশন
বিশ্ব ফুটবলের দুই শক্তিশালী দল ব্রাজিল ও উরুগুয়েকে আমন্ত্রণ জানিয়ে বড় আয়োজন করেছিল ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। কিন্তু জমকালো সেই আয়োজনের আর্থিক দায় মেটাতে এখন চাপে পড়েছে ফেডারেশন।



