ইরানকে ৯০টি উন্নত ক্ষেপণাস্ত্র লঞ্চার দিতে যাচ্ছে রাশিয়া, ফাঁস গোপন নথি
ইরানকে ৯০টি অত্যাধুনিক হেলিকপ্টারভিত্তিক গাইডেড ক্ষেপণাস্ত্র লঞ্চার সরবরাহ করতে সম্মত হয়েছে রাশিয়া। ইউক্রেনের বেসরকারি গোয়েন্দা সংস্থা দ্য ডালাস অ্যানালিটিক্সের হাতে আসা দুই দেশের অস্ত্র চুক্তিসংক্রান্ত গোপন নথিতে এ তথ্য উঠে এসেছে।

