যেভাবে শনাক্ত হলো তুরাগে উদ্ধার সাবেক বিমানবাহিনী কর্মকর্তার লাশ
নিখোঁজের একদিন পর রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ি ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ি।



