ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল হামলা, অগ্নিসংযোগ – পরিস্থিতি সামলাতে কী করছে পুলিশ?
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত রাজধানীর অন্তত সাতটি এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে রমনা, মহাখালী, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, মতিঝিল, খিলগাঁও ও বনানী।

