ভারতের সাথে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী আছে
বাংলাদেশে সরকারের দিক থেকে শেখ হাসিনা একমাত্র প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত আসতে পারেন বলে বলা হচ্ছে। এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়েও শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধ করেছিল বাংলাদেশ।


