ওড়িশায় আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, তাণ্ডব চলবে ৩ ঘণ্টা
ভারতের ওড়িশা উপকূলে আছড়ে পড়তে শুরু করেছে ঘূর্ণিঝড় আকভান। শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।


