ছুটির পর মিছিল নিয়ে কারখানায় হামলা চালালেন শ্রমিকরা, এক দোকানেও ভাঙচুর
গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভকারী শ্রমিকরা কারখানা ছুটির পর কয়েকটি কারখানার গেটে গিয়ে হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তারা একটি কারখানার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করেন।


