দেশে ফিরতেই বিএনপির সাবেক এমপির বিরুদ্ধে বিএনপি নেতার বিস্ফোরক মামলা
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরতেই মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। ২০১৮ সালের ২৮ ডিসেম্বর কুলাউড়ায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে এ মামলা করা হয়।


