জাতীয় দাবায় ছোট বোন চ্যাম্পিয়ন, বড় বোন রানার্সআপ
দাবার বোর্ডে দুই বোনের দাপট। ছোট বোন ওয়াদিফা আহমেদ জিতেছেন জাতীয় মহিলা দাবার শিরোপা। আর বড় বোন ওয়ালিজা আহমেদ হয়েছেন রানার্সআপ। বার্জার ৪৪তম জাতীয় মহিলা দাবায় দুই বোনের এমন সাফল্যে আলোচনায় এসেছে নৌবাহিনীর এই দুই দাবাড়ু।



