লন্ডনের ঘটনায় যুক্তরাজ্য সরকারকে ‘কার্যকর পদক্ষেপ’ নেওয়ার আহ্বান নাহিদ ইসলামের
যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে এনসিপি।



