বায়ুদূষণে আজ এক নম্বরে ঢাকা, বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’
শীতের আবহ বাড়ার সঙ্গে সঙ্গে চরম অবনতি ঘটেছে ঢাকার বায়ুমানের। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর লাইভ র্যাংকিং অনুযায়ী, ৩৩৬ একিউআই স্কোর নিয়ে বিশ্বের প্রধান দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

