মাথায় বল লাগা হাসান বললেন, ‘মনে হয়েছিল আমি আর বেঁচে নেই’
চলমান জোহানেসবার্গ টেস্টে মাথায় প্রচণ্ড জোরে বল আঘাত করার পর এক মুহূর্তের জন্য সব শেষ ভেবে নিয়েছিলেন হাসান মাহমুদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মার্কাস অ্যাকারম্যানের সোজা শটে কপালে আঘাত পান বাংলাদেশের এই পেসার।



