ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবস্থান, টিয়ার শেল নিক্ষেপ
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুর মহানগরের জয়দেবপুর ও চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে তাঁদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, জয়দেবপুর সড়ক ও ভোগড়া বাইপাসে যান চলাচল ব্যাহত হয়।

