মজুরির প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি, শ্রমিক অসন্তোষের দায় সরকারের: হাসনাত
তিন বছরে মূল্যস্ফীতি ২৬ শতাংশের বেশি বাড়লেও তৈরি পোশাকশ্রমিকদের মজুরি সেই অনুপাতে বাড়েনি বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, শ্রমিকদের জন্য জাতীয় মজুরি ২০ হাজার টাকা নির্ধারণের প্রতিশ্রুতি দেওয়া হলেও তার প্রতিফলন দেখা যাচ্ছে না।


