ভেঙেছে অভিমান, দুপুরে একসঙ্গে পদত্যাগ করা বিএনপির ৩১ নেতা রাতে দলে ফিরেছেন
লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৩১ বিএনপি নেতা সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তবে রাতেই তা প্রত্যাহার করে নেন তারা। সোমবার রাত ৯টার দিকে তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।


