‘মৃত্যুর আগপর্যন্ত দলের জন্য নিজের সামর্থ্যের সবটুকু উজাড় করে দেবো’
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের হতাশা এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ দল। ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ।


