খেলাপি ঋণ এখন ৬ লাখ কোটি টাকা ছুঁইছুঁই
দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ভয়াবহ আকার ধারণ করেছে। গত সেপ্টেম্বর পর্যন্ত তফসিলি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা, যা ওই সময়ে ব্যাংকগুলোতে বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।



