খুলনায় দুই বছরে ২২২ হত্যা: দ্রুত জামিনে খুন করছে আসামিরা, বলছেন বিএনপির নেতারা
খুলনা নগরী ও জেলায় চলতি বছর ধারাবাহিক হত্যাকাণ্ড ও প্রকাশ্য গোলাগুলির ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক বিরাজ করছে। কখনও প্রকাশ্যে গুলি করে হত্যা, কখনও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন বা জখম, আবার কখনও বাড়িতে ঢুকে গুলিবর্ষণ।


