ভরদুপুরেও ঢেকে আছে ঢাকার আকাশ, শীতের কুয়াশা নাকি অন্য কিছু?
দুপুরের পর ঢাকার আকাশজুড়ে ধূসর আবরণ। উপর থেকে তাকালে দূরের ভবন, গাছপালা ও স্থাপনাগুলো দেখা যাচ্ছে ঝাপসা। সূর্যের আলোও অনেকটা ম্লান। শীতের শুরুতে আকাশের এমন চেহারা দেখে অনেকের মনে প্রশ্ন, এগুলো কি শীতের কুয়াশা, নাকি অন্য কিছু?


