বাংলাদেশে ভারতের দাসত্ব প্রতিষ্ঠা করতে চায় আ লীগ: শামসুজ্জামান দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ জন্মগতভাবেই সন্ত্রাসী দল। বিরোধী দলে থাকলেও আগুন দেয়, সরকারে থাকলেও আগুন দেয়। শেখ হাসিনা তিনবার গায়ের জোরে রাষ্ট্রক্ষমতা দখল করে দেশের অস্তিত্ব বিপন্ন করেছিলেন।