‘আনচেলত্তি, অনেক হয়েছে! নিজের জিনিসপত্র গুছিয়ে বিদায় নিন’
প্রীতি ম্যাচে জাপানের কাছে ব্রাজিলের ৩-২ গোলে হারের পর কোচ কার্লো আনচেলত্তির ওপর তীব্র ক্ষোভ ঝেড়েছেন দেশটির ফুটবল কিংবদন্তি রোমারিও। ইতালিয়ান এই কোচকে দায়িত্ব ছেড়ে ক্লাব ফুটবলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক বার্সেলোনা তারকা ও বর্তমান সিনেটর।


