সচিবালয় স্থানান্তর: অনড় অবস্থানে সরকার ও শেকৃবির শিক্ষার্থীরা, সমাধান কোন পথে?
রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত থেকে সরছে না সরকার। অন্যদিকে মাঠটি নিজেদের দাবি করে কৃষি গবেষণার জন্য ফিরিয়ে দেওয়ার দাবিতে অনড় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।



